রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে হরিণ শিকার করতে গিয়ে গুলি’বিদ্ধ হয়ে ১ জন নি’হত পটিয়ার জিরি গ্রামে যোগাচার্য্য স্বামী জ্যোতিষানন্দ পুরীর শুভাগমনে শ্রীমদ্ভগবদগীতায় তুলসীদান ও ধর্মসম্মেলন চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃ /ত্যু সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যোগ ব্যায়াম সুস্থ, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটি দর্শন : ভারতীয় সহকারী হাইকমিশনার সমাজ অবক্ষয়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সারভাইভাল ডায়েরিজ এর আত্মপ্রকাশ চন্দনাইশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন মরহুম মাওলানা মাহবুবুর রহমানের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান সমাজ অবক্ষয়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সারভাইভাল ডায়েরিজ এর আত্মপ্রকাশ

পটিয়ার জিরি গ্রামে যোগাচার্য্য স্বামী জ্যোতিষানন্দ পুরীর শুভাগমনে শ্রীমদ্ভগবদগীতায় তুলসীদান ও ধর্মসম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)সংবাদ দাতাঃ

ব্রহ্মলীন ১০৮ শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের শ্রীচরণাশ্রিত যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ এর শুভ আবির্ভাব তিথি ও জিরি গ্রামে শুভাগমন উপলক্ষে সনাতন সম্প্রীতি মিশন পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন শাখার উদ্যোগে দিনব্যাপী অনুষ্টানের মধ্যে গুরু পূজা,চন্ডীপাঠ,সমবেত উপাসনা দীক্ষাদান,সর্বজনীন শ্রীমদ্ভাগবদগীতায় তুলসীদান,মহতী সনাতন মানব ধর্ম সম্মেলন,সংবর্ধনা ও ভক্তিমূলক সংগীতাঞ্জলী ও আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়েছে।
এতে সমগ্র অনুষ্ঠানের পৌরহিত্য করেন যোগাচার্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ।
মাস্টার জীবন কৃষ্ণ নাথের সভাপতিত্বে ও প্রণব কুমার নাথ এর সঞ্চালনায় মহতী মানব ধর্ম সম্মেলনে উপস্হিত ছিলেন সাতকানিয়া উপজেলার বাজালিয়া ঋষিতীর্থ শ্রীগুরু ধাম(অনাথ আশ্রম) পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ চক্রবর্ওী,সাধারন সম্পাদক সন্তোষ মহাজন,চাদগাঁও সাধুরপাড়া ঋষিতীর্থ শ্রীগুরু ধাম পরিচালনা পরিষদের সভাপতি গোপাল দাশ,সাধারন সম্পাদক আকাশ নাথ,বিশিষ্ট ধর্মতত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ওী,সমাজসেবক অরুন কান্তি নাথ মহাজন,শম্ভু দাশ,
আপন কান্তি দে,সুমন সেন,সুমন নাথ,এড.সুমন দাশ,জুয়েল নাথ,প্রকাশ দেব নাথ,ধীমান নাথ,জনি নাথ এবং বিভিন্ন মঠ-মন্দিরের সাধুসন্ত সহ
সনাতন সম্প্রীতি মিশন পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন শাখার সকল ভক্ত,শিষ্য ও সেবকবৃন্দ।
আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয় বাবু প্রণব নাথ,বাবু রুপন কান্তি নাথ,বাবু স্বপন নাথ,বাবু পবন নাথ,বীরমুক্তিযোদ্ধা সুজিত নাথ,শ্রীমৎ স্বামী শংকরানন্দ অবধূত।
উল্লেখ্য ধর্মসম্মেলন শেষে যোগাচার্য্য স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজের প্রশিক্ষিত মহড়ায় বাজালিয়া ঋষিতীর্থ শ্রীগুরু ধামের বিদ্যার্থীদের অংশগ্রহন ও পরিবেশনায় এক যোগব্যায়াম প্রর্দশন অনুষ্টিত হয়েছে।
এছাড়া সমগ্র অনুষ্টান উপভোগে জিরি এলাকাসহ বিভিন্ন এলাকার হাজারো ধর্মপ্রান নর-নারী ভক্তদের উপস্হিতিতে অনুষ্টানস্হল জিরি প্রনব মঠ প্রাঙ্গনে হয়ে উঠে এক বৃন্দাবন ধামে পরিণত।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102