শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন বিপ্লব সরকার নতুন ফৌজদারি আইনের প্রয়োগে পুলিশকে প্রশিক্ষণ ডিজিটাল প্রমাণ কর্মশালায় আইনি দিকনির্দেশ – মাদক ও সন্ত্রাসের ব্যাপারে আমার কাছে কোন আপোস নেই : সরওয়ার জামাল নিজাম এমপি প্রতিটি হৃদ্‌স্পন্দন হোক সুস্থ ও শক্তিশালী: মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ায় হৃদ্‌স্বাস্থ্য সম্মেলন বলিউড স্টাইলে বার্থডে করলেন মডেল মৌ রহমান চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন

সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যোগ ব্যায়াম সুস্থ, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটি দর্শন : ভারতীয় সহকারী হাইকমিশনার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস বলেছেন, ২০১৫ সালে ভারত সরকারের উদ্যোগে জাতিসংঘের অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয় এবং এরপর থেকে প্রতিবছর ২১ জুন বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে। যোগ ব্যায়াম শুধু শরীরচর্চার একটি পদ্ধতি নয়; এটি সুস্থ, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটি দর্শন। একটি সুস্থ পরিবেশ যেমন মানুষের জীবনকে নিরাপদ করে, তেমনি নিয়মিত যোগচর্চা শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শুক্রবার ৫ জুন সিলেট নগরীর উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসে আগামী ২০জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উদযাপন উপলক্ষে সিলেটে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের উদ্যোগে এবং স্থানীয় ওয়েলনেস সংগঠন ‘ট্রিপল এ’(Triple A)-এর সহযোগিতায় আয়োজিত এ ‘রান-আপ ইভেন্ট-এ যোগব্যায়ামের গুরুত্ব, সুস্থ জীবনধারা গঠন এবং আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা কমিটির সদস্য অরুণ পাল, লেখক, প্রামাণ্যকার ও সংগঠক নিরঞ্জন দে এবং ‘ট্রিপল এ-এর পরিচালক পদ্মশ্রী দে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় ওয়েলনেস সংগঠন ‘ট্রিপল এ’-এর উদ্যোগে উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসের ছাত্রীদের অংশগ্রহণে একটি বিশেষ যোগ সেশন পরিচালিত হয়। সেশনে অংশগ্রহণকারীদের বিভিন্ন মৌলিক যোগাসন, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ পদ্ধতি এবং মানসিক প্রশান্তি অর্জনের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২০ জুন সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102