মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কাউন্সিলিং এর শংসাপত্র প্রদান – শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পটিয়ায় মন্‌সা স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান উপলক্ষে সভা সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের নির্মাণ কাজের উদ্ভোধন, কর্ম সংস্থান হবে এক লাখ মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুল শুক্কুরের নির্বাচনী অঙ্গীকার কলকাতায় শুরু হল খাদি ও স্বদেশী “দ্য অরা গ্যালারি”

সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর নতুন কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া

চট্টগ্রামের বৌদ্ধ গবেষণা, শিক্ষা ও সংস্কৃতি বিকাশে নিবেদিত সংগঠন সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুন) সংগঠনের স্থায়ী কার্যালয় চট্রলা আবাসনে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সভার শুরুতে বুদ্ধবাণী পাঠ করা হয় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়াকে শ্রদ্ধায় স্মরণ করা হয়। সংগঠনের সভাপতি আচার্য প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ। বিষয় নির্বাচনী কমিটির আহ্বায়ক লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়াকে পুনরায় সভাপতি এবং প্রদীপ কুমার বড়ুয়া আনন্দকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে অন্যান্যরা হলেন প্রধান উপদেষ্টা লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী এমজেএফ। ঊর্ধ্বতন সহ-সভাপতি যথাক্রমে প্রকৌশলী প্রদীপ কুমার বড়ুয়া, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, সহ-সভাপতি যথাক্রমে অধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, লায়ন ডা. দিবাকর বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, প্রণবরাজ বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বড়ুয়া ও রোটারিয়ান চম্পাকলি বড়ুয়া, অর্থ সম্পাদক প্রকৌশলী দেবজিৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পুতুল বড়ুয়া, প্রকাশনা সম্পাদক লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, প্রচার সম্পাদক অধ্যাপক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সনৎ কুমার বড়ুয়া, সমাজসেবা সম্পাদক অলক বড়ুয়া বিটু, শিক্ষা সম্পাদক অধ্যাপক ড. সুদীপ্তা বড়ুয়া, সেমিনার ও সিম্পোজিয়াম সম্পাদক লায়ন গৌতম কুমার বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক অর্চনা বড়ুয়া, মহিলা সম্পাদিকা শুক্লা বড়ুয়া টিমন এবং দপ্তর সম্পাদক জনি বড়ুয়া। কার্যকরী সদস্য যথাক্রমে অধ্যাপক ড. রূপেন বড়ুয়া বাবলা, সঞ্চিতা বড়ুয়া, লায়ন ছোটন বড়ুয়া এবং লায়ন সুপম বড়ুয়া প্রমূখ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বৌদ্ধ শিক্ষা, গবেষণা, মানবিক মূল্যবোধ চর্চা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ আগামী দিনে বৌদ্ধ ঐতিহ্য, দর্শন ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102