বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন ধর্মতলা হেরিটেজ অডিটোরিয়ামে লোক জনশক্তি পার্টির সাংবাদিক বৈঠক              সন্দ্বীপে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা – ইউএনও মোঃ মহিন উদ্দিন ‎ সিলেটের জালালাবাদ থানার উদ্যোগে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত নারী ও শিশু নির্যাতন, সহিংসতা প্রতিরোধ ও ভিকটিমকে আইনি সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং দাপটে পাকিস্তানকে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ মানবতার বন্ধনে বেহেলা গীতা রানী বৃদ্ধাশ্রম ও প্রতিবন্ধীদের আশ্রয়স্থল ঝিনাইদহে বৈদ্যুতিক পাখায় ধান ঝাড়তে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃ ত্যু

সন্দ্বীপে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সন্দ্বীপে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন। ভূমি অফিসের নাজির অমিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাস, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন, মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ এবং উড়িরচর ভূমি অফিসের কর্মকর্তা চন্দ্রন কুমার।

এ সময় সন্দ্বীপ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102