শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায়  নারীসহ দুই মরদেহ উদ্ধার শাশুড়ির পরকীয়া জেনে যাওয়ায়  জামাতাকে খুনের অপচেষ্টা, চট্টগ্রাম আদালতে মামলা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি গঠন:সভাপতি, মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক ,অরূপ চন্দ্র লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের বাবার ১ম মৃত্যুবার্ষিকী আজ। সন্দ্বীপে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ইয়াবাসহ আটক ২, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় অ্যাক্টো’র প্রতিষ্ঠা দিবস উদযাপন সংস্কৃতির বন্ধনে মছলন্দপুরে সৃজন কলা কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন

সিলেটে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে সিলেটে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা – ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

‎শুক্রবার (১৫ মে) সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন

‎বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, এমপি।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার  আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন,

‎বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা,গবেষণার দক্ষতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটে; যা তাদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলে এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পেশা গ্রহণে উৎসাহিত করে। নিজেদের টেকনোলজি ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যে জাতি বিজ্ঞানে যত বেশি উন্নত, সে জাতি তত বেশি উন্নত ও শক্তিশালী। উন্নত রাষ্ট্র গঠনে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। তাই বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহী হতে হবে।

‎বিশেষ অতিথির বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন,

‎বিজ্ঞানমনস্ক সমাজ গঠন এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল চিন্তাধারা ও নতুন নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

‎মেলায় সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রজেক্টসমূহ প্রদর্শন করে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102