শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্ট: ফাইনাল খেলায় ভাটিখাইন চ্যাম্পিয়ন নাথ কল্যান সমিতি বাংলাদেশ পটিয়া শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও অভিষেক সিলেটে বারাকাহ ব্লাড সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত কলকাতার ভবানীপুরে ভোলাগিরি আশ্রমে “দীক্ষা প্রদান” অনুষ্ঠান সম্পন্ন দেশীয় ফ্যাশন খাতে যাত্রা শুরু ‘থ্রি-ডটস ফ্যাশন’ এতিমখানায় ভিন্নধর্মী আয়োজনে মনিরুজ্জামান অপুর্ব’র জন্মদিন পালিত মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক আমীর হোসেন সোহাগ দক্ষিণ চট্টগ্রামের নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান চার সাংসদের ফটিকছড়িতে ৬ লাখ টাকার কাঠ জব্দ

ঘোড়াঘাটে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৪৮ বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক – দিনাজপুর প্রতিনিধি 

আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুর ১২ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা হল রুমে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামের শুরুতে পার্টনার কংগ্রেসের ব্যাপারকে সামনে রেখে একটি র্্যালি উপজেলা কৃষি অফিসের সামন থেকে উপজেলা শাপলা চত্বর প্রদক্ষিণ করে হল রুমে গিয়ে শেষ হয়।

‎প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কংগ্রেসের  আওতায় ঘোড়াঘাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ প্রোগ্রামে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিয়া।

‎কৃষি খাতকে আরও আধুনিক, পুষ্টিনির্ভর ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্য নিয়ে ঘোড়াঘাট কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরালস ভাবে কাজ করছেন।

‎প্রোগ্রামে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা আক্তার এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সবুর। এছাড়া পার্টনার কংগ্রেস স্কুলের সভাপতি ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষাণি,কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

‎অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাট আয়োজিত পার্টনার কংগ্রেসের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102