শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয় নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী মাদকবিরোধী সংগ্রাম: পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত অঙ্গীকার পটিয়ার জিরি মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবন উদ্ভোধন করলেন এমপি এনামুল হক এনাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ফিরোজ বিশ্বাস আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নেশামুক্ত ভারতের শপথ পারিবারিক ব্যবসার রূপকার ASSOCHAM Excellence Awards এ সম্মানিত মলয় চক্রবর্তী বিশ্বকাপ উপলক্ষে গ্রাম হার্ভেস্টের প্রেডিকশন প্রতিযোগিতা, বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

” আমরা দালাল নই ‘ ঝিনাইদহে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

‎“আমরা দালাল নই, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ”— এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ঝিনাইদহ জেলা শাখা। ১১ই মে সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে শহরের পায়রা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানের সময় ১২ জন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে আটকের ঘটনায় ‘দালাল’ আখ্যা দিয়ে হেনস্তার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎ফারিয়া ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক শাহারিয়া শোভনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক আবু সাইদ খান, জেলা ফারিয়ার সহ-সভাপতি মশিউর রহমান ও কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মেহদি হাসান বাপ্পিসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।
‎বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের কাছে ঔষধের গুণগত মান, কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য তুলে ধরেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তাদের অবহেলা, অপমান ও হয়রানির শিকার হতে হয়। অনেক সময় লিফটে পর্যন্ত উঠতে দেওয়া হয় না, “শিক্ষিত দালাল” বলে অপমান করা হয়, এমনকি সামান্য কর্মচারীদের কাছ থেকেও দুর্ব্যবহার সহ্য করতে হয়।
‎তারা আরও বলেন, উচ্চশিক্ষিত এসব তরুণ সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা দেশের স্বাস্থ্যখাতে কাজ করে যাচ্ছেন। তাই তাদের সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
‎মানববন্ধনে বক্তারা ভবিষ্যতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানি ও অপমান বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102