সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৮ লাখ ৯২ হাজার টাকা হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ফ্যাশনের নতুন ঠিকানা মিরপুরে ফেন্সি আইকনিক নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা

ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ‘ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স।দিবসের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কে সি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু বকর সিদ্দিকী।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক রবীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুসফিকুর রহমান এবং ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা,
ঝিনাইদহ জেলা জাসাস এর আহবায়ক এম এ কবীর এবং সদস্য সচিব কামরুজ্জামান লিটন,ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোল্লা রাজা, সদর উপজেলা জাসসাস এর আহবায়ক শহিদুজ্জামান সাঈদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102