সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৮ লাখ ৯২ হাজার টাকা হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ফ্যাশনের নতুন ঠিকানা মিরপুরে ফেন্সি আইকনিক নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা

ঝিনাইদহে ৫ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

‎পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি সহ ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ, মেডিকেল কলেজ-কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। ৭ই মে বৃহস্পতিবার সকালে রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।
‎স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, সদস্য প্রভাষক কামাল হোসেন, মুকুল হোসেন, এ্যাড আসাদুল ইসলাম, আইযুব হোসেন রানা, শারমিন সুলতানা, হাফেজ কামরুল ইসলাম, মোহাম্মদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
‎নেতৃবৃন্দরা বলেন, পার্শ্ববর্তী মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহরে কোনো রেল লাইন নেই। জেলা সদরে এখনও মেডিকেল কলেজ স্থাপিত হয়নি, আর উচ্চশিক্ষার জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। সকল সড়ক ও নবগঙ্গা নদী সংস্কার, দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মাণের জোর দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102