বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্রীমতী রুবী দত্ত এর মৃত্যুতে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা শাখার পক্ষ থেকে শোক প্রকাশ পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ট ম্যাচে হাবিলাসদ্বীপ ইউনিয়নের জয় ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্কে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন প্রকৌশলী নিহার দত্ত এর মায়ের মৃত্যুতে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ ভুবনেশ্বর বিড়লা গ্লোবাল ইউনিভার্সিটির নতুন রেজিস্ট্রার তন্ময় পট্টনায়ক কলকাতার মাদারীপুরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি প্রযোজকদের ভোটাধিকারের দাবিতে সামসুল আলম

বোয়ালখালীতে সওজের গাইড ওয়াল কেটে সেতু নির্মাণের অপরাধে প্রবাসীকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি -ঃ

‎চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হাওলা ডিসি সড়কের সওজের গাইড ওয়াল কেটে সেতু নির্মাণের অপরাধে দুবাই প্রবাসী মো.জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
‎বৃহস্পতিবার (৭ মে ) বোয়ালখালী উপজেলার অলি বেকারি সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
‎সরেজমিন পরিদর্শন করে দেখা যায়,অলি বেকারি সংলগ্নএলাকায় ছন্দারিয়া খালের ভাঙন রোধে সড়ক ও জনপথ বিভাগ যে।কংক্রিটের গাইড ওয়াল নির্মাণ করেছিল,সেই দেয়ালের একাধিক স্থানে প্রায় দুই ফুট গভীর করে খাঁজ কেটে লোহার সেতু নির্মাণের জন্য বিম বসানো হয়েছে। বিমগুলো খালের এপার থেকে ওপার পর্যন্ত বিস্তৃত।
‎স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুফতি পাড়ার বাসিন্দা এবং দুবাই প্রবাসী মো. জাহাঙ্গীর আলম প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করছেন। অলিবেকারি মোড় থেকে জোট পুকুর পাড় পর্যন্ত তার কৃষি জমিতে আবাসিক প্লট বা বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই জমিতে যানবাহন চলাচলের সুবিধার জন্যই খালের ওপর এই সেতু তৈরি করা হচ্ছে।
‎এ ব্যাপারে মো.জাহাঙ্গীর আলম গাইড ওয়াল কাটার কথা সরাসরি স্বীকার করে বলেন,সওজ, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা, এসি ল্যান্ড, ইউএনও এবং চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক থেকে মৌখিক বা লিখিত অনুমতি নিয়েছি।
‎চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানিয়েছেন, এই নির্মাণের জন্য সওজের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তিনি আরও জানান, অবৈধ এই নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
‎বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন,সড়কের নিরাপত্তা বেষ্টনীর ক্ষতিসাধনের অপরাধে মহাসড়ক আইন, ২০২১ এর ৯(১৭) ধারা মোতাবেক মোঃ জাহাঙ্গীর (পিতা: মৃত আবুল খায়ের)-কে ২৫ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।জনস্বার্থে সড়কের নিরাপত্তা অবকাঠামো রক্ষা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102