বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন; পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৌদ্ধ ধর্মীয় গুরু ড. বরসম্বোধি মহাথেরের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে সাজসাজ রব সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটিতে প্রচার সম্পাদক হলেন মুহিত মিয়া বারবার প্লাবিত চট্টগ্রাম: পরিকল্পনার ঘাটতি নাকি বাস্তবায়নের দুর্বলতা? ময়মনসিংহে “জামির স্বপ্ন মেকওভার” ২য় শাখার  উদ্বোধন প্রধানমন্ত্রীর পক্ষে হযরত শাহজালাল (রহ.) মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক বোয়ালখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা-২ এর প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পলাতক আসামিদের গ্রেফতার ও  বিচারের দাবিতে মানববন্ধন চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য হলেন রেজাউল হাসান কয়েস লোদী

বোয়ালখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা-২ এর প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি -:

ব্র্যাক মাইগ্রেশন (ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেশন)(প্রত্যাশা-২) এর মানবিক সংগঠন “প্রবাসবন্ধু ফোরাম”র ত্রৈমাসিক এক সভা ৬ মে বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরস্থ খায়ের মঞ্জিল এলাকায় ব্র্যাক অফিস মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবাস বন্ধু ফোরাম বোয়ালখালীর সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের প্রতিবেদক, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া।
ব্র্যাক সমন্বয়কারী মি: জুয়েল সরকার এর স্বাগত বক্তব্য ও প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক রানু মজুমদার এর উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচ্যক ছিলেন- ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোস্যাল কাউন্সিলর জান্নাতুল নাঈম।
সাধারণ সম্পাদক রানু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রবাস বন্ধু ফোরামের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি শিক্ষক উৎপল বড়ুয়া, শ্রমিকনেতা পল্টু কান্তি বড়ুয়া , সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, প্রচার সম্পাদক রাবেয়া আক্তার,অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা হাজী ছয়ীদুল ইসলাম, নমিতা চক্রবর্তী, দিলুয়ারা বেগম, কোহিনুর আক্তার, মিনা দে, শাহিদা বেগম, শামীমা আক্তার, শিক্ষিকা পুষ্প রানী বনিক প্রমুখ। এসভায় অবৈধ পথে বিদেশ যাওয়ার নানান কুফল, বিদেশে প্রতারিত হওয়া ক্ষতিগ্রস্থদের নানান সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোকপাতসহ প্রবাস বন্ধু ফোরামের কার্যক্রমের গতি বৃদ্ধি লক্ষ্যে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম।

ছবির ক্যাপসনঃ বোয়ালখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা-২ এর প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখছেন বোয়ালখালী উপজেলা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি অধীর বড়ুয়া। পাশে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোস্যাল কাউন্সিলর জান্নাতুল নাঈমকে দেখা যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102