শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংস্কৃতির বন্ধনে মছলন্দপুরে সৃজন কলা কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন সন্দ্বীপে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬, অংশ নিচ্ছেন ১,০২৩ পরীক্ষার্থী অ্যানেস্থেশিয়ায় উদ্ভিদের কোষে সমন্বিত প্রতিক্রিয়া IIT মান্ডির গবেষণায় নতুন দিগন্ত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনালের তৃতীয় আসর সম্পন্ন স্বামী স্ত্রী একসাথে ঘুম, সকালে ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন স্বামীর মরদেহ ঝুলছে এসএসসি ‘৯১ ইউকে ব্যাচের বার্ষিক পুনর্মিলনীতে বিশেষ সম্মাননা প্রদান

চাতরী চৌমুহনীতে সওজের উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে  সড়ক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

আনোয়ারা, চট্টগ্রাম প্রতিনিধি

‎ আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় পরিচালিত উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন জনসাধারণ। দীর্ঘদিন ধরে দখলবাজদের কবলে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটি সম্পূর্ণভাবে দখলমুক্ত করার জোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সরকারি জমি অবৈধভাবে দখল করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দোকানপাট গড়ে তোলে এবং নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। একাধিকবার নোটিশ দেওয়ার পরও তারা তা অগ্রাহ্য করে দখলদারিত্ব বজায় রাখে। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের এই সড়কটি পরিণত হয় তীব্র যানজট, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের কেন্দ্রে।

‎বিশেষ করে যানবাহন চলাচল, অবৈধ পার্কিং এবং পথচারীদের স্বাভাবিক যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। দখলদাররা যেন স্বঘোষিত জমিদার তাদের প্রভাব ও দাপটের কাছে অনেক সময় প্রশাসনও অসহায় হয়ে পড়তো। অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও কিছুদিন পরই তারা পুনরায় জায়গা দখল করে বসত গড়ে তোলে।

এবারের উচ্ছেদ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। তারা বলছেন, আংশিক নয়, স্থায়ী সমাধানের লক্ষ্যে পুরো অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে হবে এবং পুনরায় দখল ঠেকাতে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

উচ্চেদের সময় সেখানে উপস্থিত জনতা বলেন, আনোয়ারা এখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। চাতরী চৌমুহনী ও সিইউএফএল সড়ক এই এলাকার প্রাণ সঞ্চালন পথ। এখানে অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। আমরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, তবে এটি যেন সাময়িক না হয় স্থায়ীভাবে দখলমুক্ত করা হোক।

এ বিষয়ে সওজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ জানান, উন্নয়ন কার্যক্রমে গতি আনতে এবং জনসাধারণের দুর্ভোগ লাঘবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, সড়কের সম্পূর্ণ জায়গা দখলমুক্ত রেখে জনচলাচল স্বাভাবিক করাই আমাদের লক্ষ্য।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102