বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই বেলচুড়া আদর্শ গ্রাম সড়কে ফের আলোচনায় অভিনেত্রী নওরিন আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা ফটিকছড়ি সীমান্তে সেনা অভিযানে ১৬ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা: সিসিক প্রশাসক স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে র‌্যালি ও সমাবেশ বার্ষিক সম্মেলনের বিষয়বস্তু ঘোষণা করল “Re-‌Imagining Bengal *কালিপুর স্কুলে সিএসআর-এর অধীনে মেয়েদের শৌচাগার নির্মাণ করল কানারা ব্যাংক* এনডিএম চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে চট্টগ্রাম এনডিএম নেতৃবৃন্দের মতবিনিময় আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা

বোয়ালখালীতে শিক্ষক শিল্পী রাণী দত্তের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

বিপ্লব দাস বিশেষ প্রতিনিধি -:

বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রাণী দত্তের অবসরজনিত বিদায় অনুষ্ঠান সোমবার (৪ মে) দুপুরে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী। এসময় তিনি বলেন, একজন শিক্ষক সমাজের দর্পন। একজন আর্দশ শিক্ষক সমগ্র সমাজটাকে পরিবর্তন করতে পারে। তেমনি একজন আর্দশবান শিক্ষক শিল্পী রানী দত্ত।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা রিফাত ফাতিমার সভাপতিত্বে স্কুলের সহকারী শিক্ষিকা সুদীপ্তা দত্তের এর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ বোরহান উদ্দীন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য্য এবং শিবলু দাশ, বোয়ালখালী উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল হাসান, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সারোয়াতলী ইব্রাহিম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৌহিদুল আলম, পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি হাফিজুর রহমান মোর্শেদ, বোয়ালখালী উপজেলা মৎস্য দলের যুগ্ম আহ্বায়ক মো: মনচুরুল ইসলাম, স্কুলের দাতা সদস্য আবুল হাসেম সিকদার, সমাজসেবক আলমগীর চৌধুরী, নাজিম উদ্দীন, মো: আজিম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক বীনা দাশ গুপ্তা। বিদায়ী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102