সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যমগ্রামে ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন এর পেইন্টারস ডে পালিত বোয়ালখালীতে শিক্ষক শিল্পী রাণী দত্তের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে: ডা. জিয়াউর রহমান চৌধুরী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু’র পৃষ্ঠপোষকতায় খাবার পানি বিতরণ আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম দেবের বাড়ীতে দুর্ধর্ষ চুরি ঝিনাইদহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জনের নাগরিক শোকসভা আজ চন্দনাইশে নবনিযুক্ত ইউএনও এর সাথে চন্দনাইশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সৌজন্য সাক্ষাৎ স্বপ্ন থেকে শুরু, অভিনেত্রী হওয়ার গল্পে ইরা

আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম দেবের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়ন পরিষদের দুইবারের  চেয়ারম্যান অসীম কুমার দেবের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

‎রবিবার ( ৩ মে)  দিবাগত রাতে এই চুরির ঘটনাটি ঘটে।

‎ এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর  মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গত ২৪ সালের সরকার পতনের পর থেকে চেয়ারম্যান অসীম কুমার দেব বাড়ীতে থাকতেন না। তার মা বাবাও মৃত। ছোট ভাই চাকুরীর সূত্রে ঢাকায় থাকেন। তাই বাড়ীটিতে তালা মারা ছিল।

‎চেয়ারময়ান অসীম কুমার দেবের আত্নীয় অভি চৌধুরী জানান, তারা চাকরির সূত্রে বাইরে থাকেন।  বাড়িতে কয়েকজন বয়স্ক থাকেন। আজ সকালে তারা ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার চেষ্টা করলে কে বা কারা তাদের বাড়ির দরজায় শিকল মেরে দেন। পরে অন্যের সহযোগিতায় শিকল খুলে বাইরে আসলে তারা দেখেন অসীম চেয়ারম্যান এর বাড়িটির সদর দরজা খোলা এবং বাড়ির ভিতরে সবকিছু এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। চোরেরা ঘরের বিভিন্ন আসবাবপত্র, পিতলের তালা বাটি, উঠনের টিউবওয়েল সহ আরো অনেক কিছু চুরি করে নিয়ে যাই। ঘরের স্টিলের আলমারি ভাঙার চেষ্টা করেন কিন্তু  ভাঙতে পারেননি।

‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী মুঠোফোনে  বলেন, আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এর বাড়িতে চুরির ঘটনায় এখনো  কেউ কোন অভিযোগ করেনি।অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা করবেন বলেও জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102