শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন সন্দ্বীপে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬, অংশ নিচ্ছেন ১,০২৩ পরীক্ষার্থী অ্যানেস্থেশিয়ায় উদ্ভিদের কোষে সমন্বিত প্রতিক্রিয়া IIT মান্ডির গবেষণায় নতুন দিগন্ত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনালের তৃতীয় আসর সম্পন্ন স্বামী স্ত্রী একসাথে ঘুম, সকালে ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন স্বামীর মরদেহ ঝুলছে এসএসসি ‘৯১ ইউকে ব্যাচের বার্ষিক পুনর্মিলনীতে বিশেষ সম্মাননা প্রদান পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল: দ্বিতীয় আসরে হাবিলসাসদ্বীপ ইউনিয়ন জয় চট্টগ্রামে সিভিক স্পেস, ডাটা প্রটেকশন ও ডিজিটাল সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আনোয়ারায় গরম পানিতে ঝলসে যাওয়ার ৬ দিন পর শিশুর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আনোয়ারায় ঘরের রান্নার চুলায় বসানো গরম পানিতে ঝলসে ৬ দিন পর চিকিৎসাধিন অবস্থায় হামিম বিন হোসেন (৫) নামরে একশিশুর মর্মান্তিক মৃত্য ঘটেছে।

‎শনিবার (২ মে) ভোররাত ৩ টার দিকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নিহত শিশু হামিম বিন হোসেন উপজেলার রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মালিপারা গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে।

‎সম্প্রতি তারা বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায় বসবাস করেন। প্রবাসী মোহাম্মদ হোসেনের ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে হামিম বিন হোসেন সবার ছোট।

‎শিশু হামিমের মামাতো ভাই মো. কুতুব উদ্দিন বলেন, গত ২৭ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭ টায় রান্না ঘরের চুলা থেকে অসাবধানতাবসতঃ চুলায় বসানো গরম পানি পড়ে শিশু হামিমের শরীর ঝলসে যায়। পরিবারের লোকজন প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন ইউনিটে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৩ টায় হামিম মারা যায়।

তিনি আরও বলেন, হামিমের দুর্ঘটনার খবর শুনে তার বাবা মো. হোসেন দুর্ঘটনার পরের দিনই সৌদিআরব থেকে দেশে চলে আসেন। লাশ নিয়ে তারা ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওনা দিয়েছেন। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পুরো গ্রামে এখন শোকেরছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102