শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন সন্দ্বীপে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬, অংশ নিচ্ছেন ১,০২৩ পরীক্ষার্থী অ্যানেস্থেশিয়ায় উদ্ভিদের কোষে সমন্বিত প্রতিক্রিয়া IIT মান্ডির গবেষণায় নতুন দিগন্ত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনালের তৃতীয় আসর সম্পন্ন স্বামী স্ত্রী একসাথে ঘুম, সকালে ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন স্বামীর মরদেহ ঝুলছে এসএসসি ‘৯১ ইউকে ব্যাচের বার্ষিক পুনর্মিলনীতে বিশেষ সম্মাননা প্রদান পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল: দ্বিতীয় আসরে হাবিলসাসদ্বীপ ইউনিয়ন জয় চট্টগ্রামে সিভিক স্পেস, ডাটা প্রটেকশন ও ডিজিটাল সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

শৈলকূপায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫জন ভুয়া পুলিশ গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

‎ঝিনাইদহের শৈলকুপায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের বিশেষ অভিযানে পুলিশের পোশাক, ওয়াকিটকিসহ একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। ১ই মে শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের চন্ডিপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও মাদক কেনাবেচার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
‎গ্রেপ্তাররা হলেন, শৈলকুপার লক্ষণদিয়া গ্রামের রিয়াজ বিশ্বাস (২৭), বারুইপাড়া গ্রামের রুবেল হোসেন মোল্লা (৩২), কাঠাবাগান গ্রামের আশিক জোয়ার্দার (২৪), কুলচারা গ্রামের তাসলিমা খাতুন (২১) এবং সোন্দাহ গ্রামের জান্নাতুল ফেরদৌস (২০)।
‎ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে ডিবি পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102