মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ মিছিল  বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব কুয়েতের ফাহাহিলে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক খতমে গেয়ারভী শরীফ অনুষ্ঠিত বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

পটিয়ায় অরাজনৈতিক সংগঠন মহিরা ঐক্য পরিষদ গঠন,সভাপতি অধ্যক্ষ সমীর,সম্পাদক সমাজসেবক-টুটুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৭৭ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন এলাকাধীন ঐতির্য্যবাহী মহিরা গ্রামের সামাজিক অগ্রগতি শান্তি,সু-শৃংখলার রক্ষার্থে মহিরা ঐক্য পরিষদ গঠনের লক্ষ্যে অত্র এলাকার সর্বস্তরের মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ আলাপ আলোচনা,মতামত ও সভা- সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সর্বশেষ বিগত ১৬ই মার্চ-২০২৬ ইংরেজি তারিখে এলাকার সুধীজন নিয়ে চট্টগ্রাম মহানগর এলাকার এক কমিনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত সভায় সবার সকলের সর্বসম্মতি ও মতামতের ভিত্তিতে ১৭ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠিত হয়।সেই স্টিয়ারিং কমিটির প্রথম সভা গত ২৫ শে এপ্রিল ২০২৬ ইংরেজি তারিখে একই স্হানে অনুষ্ঠিত হয়েছে।এতে সভায় ২১ সদস্য বিশিষ্ট অরাজনৈতিক সংগঠন হিসেবে “মহিরা ঐক্য পরিষদ” গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সভায় উপস্হিত সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং গণতান্ত্রিক উপায় কন্ঠ ভোটে নতুন পরিষদের সভাপতি নির্বাচিত করা হয় বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ সমীর কান্তি দাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় মহিরা লোকনাথ সেবাশ্রমের ভূমিদাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক বাবু টুটুল বিশ্বাস’কে।এছাড়া সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংগঠনের বাদ-বাকি পদ-পদবী সমূহ নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে স্টিয়ারিং কমিটির পরবর্তী সভায় সকলের মতামতের ভিত্তিতে অতি দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত করা হবে।
এতে স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত কুমার চৌধুরী, এডভোকেট বাদল কান্তি সরকার,বিশিষ্ট সমাজসেবক সুজিত কান্তি গুপ্ত নান্টু, ডাক্তার অজিত শীল,অধ্যক্ষ সমীর দাশ,বাবু শ্যামল কিশোর সরকার,বাবু শম্ভু বিশ্বাস,বাবু অশোক বিশ্বাস, শ্রী প্রকাশ দাশ অসিত,বাবু সত্যজিৎ চৌধুরী টুলু,বাবু টুটুল বিশ্বাস,বাবু সুমন চৌধুরী,এডভোকেট দিলীপ নাথ,বাবু সুমন দাশ,বাবু বিভু শীল,বাবু সৈকত চৌধুরী বাপ্পা এবং বাবু রুপন নাথ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102