বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট
‎
‎আগামী ০১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকাল ৪:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
‎উক্ত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ এসএমপি’র অন্যান্য অফিসারবৃন্দ, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দসহ অন্য সকল ধর্মীয় নেতৃবৃন্দ।
‎সভায় আসন্ন বুদ্ধ পূর্ণিমা উদযাপনকে কেন্দ্র করে মহানগর এলাকার নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, পূজা-উদযাপন স্থলসমূহে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। উপস্থিত সর্বধর্মীয় প্রতিনিধিবৃন্দ নিজ নিজ মতামত তুলে ধরেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ আয়োজিত “যুদ্ধ নয় শান্তি” স্লোগানে জাতি-ধর্ম নির্বিশেষে অহিংসা, মৈত্রী ও সম্প্রীতির মেলবন্ধনে বিশ্বশান্তি কামনায় সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালিতে সকলের অংশগ্রহণে প্রত্যয় ব্যক্ত করেন। 
‎আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ইমাম সমিতি সিলেট মহানগর এর সভাপতি এসান উদ্দিন, জেলার সভাপতি হাবিব আহমেদ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক জি ডি রুমু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট সিলেট মহানগর এর সদস্য সচিব রাজীব কুমার দেব, জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, নয়াসড়কস্থ সিলেট প্রেসবিটারিয়ান চার্চ এর সভাপতি ডিকন নিজুম সংমা, খ্রিস্টান মিশনারীর ফিলিপ বিশ্বাস পালক, হযরত শাহজালাল (র:) দরগাহ এর খাদিম মো:সামুন মাহমুদ খান, ফতেহ উল্লাহ আল আমান সরেকওম (মোতাওয়াল্লী), বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট এর প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া, সভাপতি লিটন বড়ুয়া,সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া,সাংবাদিক আমীর হোসেন সোহাগ সহ সর্বধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎সভায় পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102