বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই বেলচুড়া আদর্শ গ্রাম সড়কে ফের আলোচনায় অভিনেত্রী নওরিন আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা ফটিকছড়ি সীমান্তে সেনা অভিযানে ১৬ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা: সিসিক প্রশাসক স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে র‌্যালি ও সমাবেশ বার্ষিক সম্মেলনের বিষয়বস্তু ঘোষণা করল “Re-‌Imagining Bengal *কালিপুর স্কুলে সিএসআর-এর অধীনে মেয়েদের শৌচাগার নির্মাণ করল কানারা ব্যাংক* এনডিএম চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে চট্টগ্রাম এনডিএম নেতৃবৃন্দের মতবিনিময় আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে  এক যুবকের  মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি -:

‎চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
‎মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটেছে।
‎নিহত রনি চৌধুরী নন্দীপাড়ার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে। রনি খামারে মুরগী পালনের পাশাপাশি এলাকায় প্রাইভেট টিউশনি করাতেন। প্রতিবেশী আজিম জানান, সকাল সাড়ে ৮টার দিকে রনি খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলো। নাস্তা করার জন্য ডাকতে গিয়ে তার মা মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে দেখতে পান।
‎পরে রনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা বলেন, সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রনি চৌধুরী নামের এক যুবককে হাসপাতালে স্বজনরা নিয়ে আসলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102