মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

উদ্যোক্তা ফাউন্ডেশনের জন‍্য ট্রেনিং সেন্টারের ব‍্যবস্থা করে দেওয়া হবে: লায়ন রফিকুল ইসলাম

মোহাম্মদ কমরুদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি  :

চন্দনাইশে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা দেশের নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্ল্যাটফর্ম চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের  উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরন ও বিশেষ কর্মশালা অনুষ্ঠান, সম্মাননা প্রদান ও বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার  ( ২৭ই এপ্রিল ) সন্ধ‍্যায় চন্দনাইশ পৌরসভাস্থ নিউ মার্কেটে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন কতৃক আয়োজিত কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্ট ও মেগা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক লায়ন রফিকুল ইসলাম।
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চন্দনাইশে এ ধরনের একটি সংগঠন রয়েছে আমি জানতাম না। তিনি উদ্যোক্তাদের বিভিন্ন কার্যক্রমের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের জন‍্য একটি ট্রেনিং সেন্টার করে দেয়াসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
‎এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো.ফোরকান, বিএনপি নেতা এয়াকুব নবী সুমন, আবদুর রহিম, শওকত কামাল, আবু জাফর, ওয়াহেদ আলী, শহীদ, রুবেল, নজরুল মোজাম্মেল হাসান প্রমুখ। এসময় অতিথিরা বলেন গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি আত্মপ্রকাশের পর থেকেই তাদের সু-সংগঠিত নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা কুঁড়াচ্ছে। এই ফাউন্ডেশনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে শত শত উদ্যোক্তাদের। এ ছাড়াও নানা মুখি উন্নয়নমূলক কাজ করেন নির্যাতিত, নিপীড়ন, নারীদের নিয়ে কাজ করে।
‎ সংগঠনের সদস‍্য কাজী মিসবাহউদ্দিনের সঞ্চালনায় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন, সভাপতি মরিয়ম বেগম, সহ- সভাপতি নারগিস সুলতানা, সাধারণ সম্পাদক তাহিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক নাহিদা সুলতানা জেরিন, অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক আদনীন মরিন,  সদস্য রোজী আকতার, শাহনাজ আক্তার,  শারমিন ফাতেমা, ইমু  আক্তার,  জিহাদ প্রমুখ।
‎অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি উদ্যোক্তাদের মাঝে সনদ ও ব‍্যক্তিগত তহবিল থেকে উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করেন।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102