সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
MUN সম্মেলনে সেরা প্রতিনিধির খেতাব আলী আদ্রীয়ানের বিচারহীন  সমাজে কালো ছায়া ঝিনাইদহে সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় সড়ক, চাতুরী চৌমুহনীতে জনদুর্ভোগ সুরের জাদুতে ২০ বছর, তরুণদের হৃদয়ে স্বর্ণা সিলেটে আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ কলকাতার রাজপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উষ্ণ ছোঁয়ায় রোডশো ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নবাগত ইউএনও এর সাথে আনোয়ারা উপজেলা  পূজা উদযাপন কমিটির সৌজন্য সাক্ষাৎ মেডিটেশনের মৌলিক পদ্ধতি অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন

ঝিনাইদহে সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

‎ঝিনাইদহে জেলা প্রতিনিধি বাংলা এডিশনের আশরাফুল ইসলামকে শৈলকূপা থানায় ডেকে নিয়ে ১৪ ঘণ্টা আটকে রেখে তারই দাদার হত্যা মামলায় আসামী করে কারাগারে পাঠানোর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭শে এপ্রিল সোমবার সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহের বিক্ষুব্ধ সাংবাদিকবৃন্দ। সমাবেশ থেকে ওই সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে ওসি হুমায়ুন কবির মোল্লার অপসারণের দাবি জানানো হয়। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ সমাবেশ শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে দৈনিক এদিন প্রতিনিধি সুজন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, শৈলকুপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আল এনাম।
‎বক্তারা বলেন, শৈলকুপার ওসি নিজের ব্যক্তিগত আক্রোশ মেটাতে ক্ষমতার অপব্যবহার করেছেন। যে সাংবাদিকের দাদা সামাজিক বিরোধে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন, তাকেই খুনি সাজিয়ে আদালতে পাঠানো হয়েছে এমন ঘটনা শুধু নজিরবিহীন নয়, এটি পুলিশের জন্য লজ্জার। ওই ওসি মনে করেছেন সাংবাদিককে জেল খাটিয়ে সত্য ধামাচাপা দেবেন, কিন্তু তিনি ভুল করছেন। বাদীর নিজের জবানবন্দিতেই পরিষ্কার যে এই মামলা সাজানো। এজাহারে নাম নেই, কোনো প্রমাণ নেই শুধু ওসির খামখেয়ালিপনায় আজ একজন সংবাদকর্মী কারাবন্দি। এই ওসিকে শৈলকুপায় রাখা মানে সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা। আমরা ওসির অপসারণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।
‎অবিলম্বে ওসির অপসারণ ও সাংবাদিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে কর্মপরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ।
‎ভুক্তভোগী সাংবাদিকের স্ত্রী শান্তা খাতুন বলেন, আমাদের গ্রামে পুলিশের উপস্থিতিতে জনসম্মুখে হত্যাকাণ্ডের ঘটনার সংবাদ প্রকাশের জেরে উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের হোতা ওসি হুমায়ুন কবিরকে অবিলম্বে অপসারণ ও আমার স্বামীর নিঃশর্ত মুক্তি চাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102