রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

চন্দনাইশে কৃষি সমৃদ্ধি অর্জনে ‘পার্টনার’ ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৪ এপ্রিল ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চন্দনাইশের আয়োজনে পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খান ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। অন্যদের মধ্যে উপস্থিত চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, আ ক ম মোজাম্মেল হক, সালাউদ্দীন
চৌধুরী, জাতীয়তাবাদী যুবদল নেতা মো. সিরাজুল ইসলাম, মো. মাসুদুর রহমান, ইফতেখার সুমন, মো. আজম, নেছার চৌধুরী, মো. শহীদুল ইসলাম, মোহামাদ সেলিম উদ্দীন, পিএস টু এমপি মো. আসলাম হারুন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং পার্টনার ফিল্ড স্কুলের সদস্যসহ উপজেলার কৃষক-কৃষানিরা কংগ্রেসে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। তারা আরো বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ করে তোলা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষ করে টেকসই ও পুষ্টিমান সমৃদ্ধ ফসল উৎপাদন এবং তা বাজারজাতকরণে এই প্রকল্প তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক ও কৃষানি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা এবং কৃষি উদ্যোক্তা হওয়ার বিভিন্ন কলাকৌশল নিয়ে হাতে-কলমে আলোচনা করা হয়। এ সময় মাঠ পর্যায়ের সফল কৃষকরা অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে কৃষকদের মাঝে প্রনোদনা হিসাবে সার ও বীজ বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102