বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদ্যাপীঠের সভাপতি কাম ট্রাস্টি ব্রহ্মচারী রীতেন ভাই স্মরণে সাধু ভান্ডারা চন্দনাইশ উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সম্মিলিত বর্ষবরণ র‍্যালী উদ্যাপন কমিটি গঠিত সিলেটে আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন ও কৃষকবাজার চালু হচ্ছে আগামী শনিবার বোয়ালখালী পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী স্কুল মাঠে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন-২০২৬ ফটিকছড়িতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধে প্রশাসনের তৎপরতা আনোয়ারায় আবারও  কিশোরীর আত্মহত্যা মাদকবিরোধী অভিযানে হিলিতে আটক ৫ বোয়ালখালীতে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেট রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এর জন্মদিন পালন

বোয়ালখালী পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী স্কুল মাঠে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন-২০২৬

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেছেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা মানুষের মনকে সতেজ ও সুস্থ রাখে। বর্তমান সরকার খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেছেন। গত মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী স্কুল মাঠে অনুষ্ঠিত আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মেহেদী হাসান ফারুক এই কথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক মো: কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাচিত সহ সভাপতি সাংবাদিক মো: মুজাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার মল্লিক, সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান ফারুকী, শিক্ষক তিলেশ পারিয়াল, রূপন দে, মওলানা সেলিম শরিফ প্রমুখ। খেলা পরিচালনা করেন প্রথম শ্রেণির রেফারী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইব্রাহীম, সহকারী রেফারী ছিলেন মো: জসীম উদ্দিন ও চিন্ময়।

প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় ২-০ গোলে হাওলা উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে। এছাড়া বিকাল ৩ টায় কানুনগোপাড়া ড: বি বি উচ্চ বিদ্যালয় ৫-০ গোলে হাওলা কুতুবিয়া সিনিয়র মাদ্রাসাকে পরাজিত করে।একই দিন উপজেলায় আরও তিনটি ভেন্যুতে যথাক্রমে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ,গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সর্বমোট ৩২ টি স্কুল ও মাদ্রাসা এই আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102