রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামে কদমবুসি-সালাম ও সম্মানী সজিদা  এর বিধান তারকা এবং ফ্যাশনের মিলনমেলায় চায়না মলের গ্র্যান্ড ওপেনিং হবিগঞ্জ জেলার চুনারুঘাটে চা শ্রমিক সন্তানদের মাঝে শব্দকথা’র সৃজনশীল বই বিতরণ “ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিবেশীর হাতুড়ির আঘাতে প্রতিবন্ধী যুবক আহত কখন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন?  জানালেন প্রতিমন্ত্রী লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা চন্দনাইশে হযরত মনিরুজ্জামান শাহ (রঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ ও ক্বিরাত প্রতিযোগিতা সম্পন্ন অভিনয় থেকে আন্তর্জাতিক অঙ্গনে পা বাড়াচ্ছেন ক্যামেলিয়া রাঙা বর্তমান সমাজ ব্যবস্থায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ অনুসরনে দীক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য – শ্রী সজীব সিংহ রুবেল

সুর-সঙ্গম মিউজিক্যাল গ্রুপ এর”সুরে সুরে পঞ্চম দা” সঙ্গীত সন্ধ্যা

তরুণ বিশ্বাস
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা

৩ এপ্রিল শুক্রবার ২০২৬ কলকাতার বউবাজার যেন এক সন্ধ্যায় পরিণত হয়েছিল সুরের পবিত্র তীর্থক্ষেত্রে, যখন “সুরে সুরে পঞ্চম দা -A Tribute to R. D. Burman” অনুষ্ঠানটি সঙ্গীতপ্রেমীদের মন জয় করে নেয়। সুর-সঙ্গম মিউজিক্যাল গ্রুপ SSMG-এর নিখুঁত পরিকল্পনা ও আন্তরিক উদ্যোগে আয়োজিত এই সুরের আসর শুধু একটি অনুষ্ঠান নয়,বরং ছিল এক আবেগঘন শ্রদ্ধার্ঘ্য-যেখানে মিশে ছিল স্মৃতি,ভালোবাসা এবং অমর সৃষ্টির প্রতি গভীর সম্মান। বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার প্রাঙ্গণে গড়ে ওঠা এই সুরময় পরিবেশে নতুন প্রজন্মের শিল্পীরা পঞ্চম দা-র চিরসবুজ সৃষ্টি গুলিকে নতুনভাবে জীবন্ত করে তুলে ছিলেন, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয় স্পর্শ করে যায়।
বিশিষ্ট সঙ্গীত শিল্পী রঞ্জীত শর্মা-র দক্ষ পরিচালনা ও সৃজনশীল ভাবনায় অনুষ্ঠানটি পেয়েছে এক অনন্য উচ্চতা। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পাশাপাশি স্বপন চ্যাটার্জী,প্রদীপ সাহা,গিটারিস্ট স্বরাজ রায়,রাজা বসু ও দিব্যেন্দু ঘোষ-সহ সকল শিল্পীদের সম্মিলিত প্রচেষ্টায় মঞ্চ হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়। সঞ্চালনায় আবীর সেনগুপ্ত ও শ্রী সেন গুপ্ত-র সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানে যোগ করে আলাদা মাত্রা। উপস্থিত ছিলেন পণ্ডিত স্বপন সেন, সঙ্গীতশিল্পী টোটন কুমার,অভিনেত্রী ও পরিচালক শিল্পী চক্রবর্তী,বিশিষ্ট ব্যক্তিত্ব তরুণ সরকার এবং জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা আরও বাড়িয়ে তোলে। প্রয়াত সুলেখা রায় ও রত্না শর্মার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এই সন্ধ্যায় শিল্পী ও অতিথি দের সম্মাননা প্রদান অনুষ্ঠানটিকে করে তোলে আরও আবেগ ময় ও স্মরণীয়। সব মিলিয়ে,সুরে সুরে পঞ্চম দা”ছিল এক অনবদ্য সঙ্গীত সন্ধ্যা- যেখানে প্রতিটি সুর, প্রতিটি পরিবেশনা এবং প্রতিটি মুহূর্ত যেন বলে গেছে একটাই কথা-সঙ্গীত কখনও মরে না, তা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে ভালোবাসার সেতুবন্ধন হয়ে। এই উদ্যোগ শুধু একটি অনুষ্ঠান নয়,বরং এক অনুপ্রেরণা-যা আগামীদিনে আরও এমন সৃজনশীল আয়োজনের পথ দেখাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102