শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে নিয়মিত ফুটবলসহ সব ধরনের খেলাধুলা চালুর আহ্বান বাণিজ্যমন্ত্রীর কালীগঞ্জে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মৃত্যুর পরও অনিরাপদ যাত্রা, সেতুর অভাবে নৌকায় লাশ পারাপার সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান বোয়ালখালীতে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর আনোয়ারায় চা না দেওয়ায় তর্ক, মারধরে বৃদ্ধের মৃত্যু চন্দনাইশের বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহফুজুল হক এর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পটিয়ার জিরি গ্রামের স্বর্গীয় অমূল্য রঞ্জন নাথ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

সীমান্ত বড়ুয়া জয়, সিলেট

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা ঐতিহ্যবাহী রাউজান জ্ঞানানন্দ বিহারের ধার্মীক উপাসক প্রয়াত নরেশ চন্দ্র বড়ুয়া তৎসহধর্মীনি প্রয়াতা উপাসিকা শ্রীমতী হিজলী বড়ুয়ার দ্বিতীয় সন্তান এবং সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী পলাশ, সুজন ও সুমন বড়ুয়ার ব্রহ্মতুল্য পিতা সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনা এবং মমতাময়ী মাতা মাধবী বড়ুয়ার নিরোগ ও দীর্ঘায়ু জীবন কামনায় শুক্রবার ২৭ নভেম্বর সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ রহিম টাওয়ারে সুজন বড়ুয়ার বাসায় অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-পুরাকীর্তি সচিব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের কার্যকরী সদস্য ফটিকছড়ি ভুজপুর চন্দ্রঘীল শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনজ্যোতি স্থবির। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বিনাজুরী শান্তি নিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনবংশ স্থবির, বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পশ্চিম সৈয়দ বাড়ি সার্বজনীন নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাগিত স্থবির, মধ্যম বিনাজুরী শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত ই. তপানন্দ স্থবির, পশ্চিম বিনাজুরী রত্নাঙ্কুর বিহারের উপাধ্যক্ষ ভদন্ত সুনন্দশ্রী ভিক্ষু, এবং সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত দীপংকর বংশ ভিক্ষু।
শুরুতে পরিবারের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন পরিবারের বড় ছেলে পলাশ বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন প্রয়াতার নাতী সৌজন্য বড়ুয়া। এতে আরো উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ সমিতি’র ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102