রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু মণিপাল হাসপাতাল ও বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

সীমান্ত বড়ুয়া, জয়, সিলেট

বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সমাজসেবক এবং রোটারি ক্লাব অব জালালাবাদের ১৯৮৮–৮৯ রোটাবর্ষের সাবেক সভাপতি অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভায় এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন পিডিজি প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, এমপিএইচএফ; ক্লাবের সাবেক সভাপতি পিডিজি শহীদ আহমেদ চৌধুরী, পিএইচএফ; সাবেক সভাপতি আলহাজ আতাউর রহমান, সাবেক সভাপতি এম. এ. মালিক হুমায়ুন প্রমুখ।
বক্তারা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবন, চিকিৎসাক্ষেত্রে তাঁর অসামান্য অবদান এবং বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, পেশাগত জীবনে তিনি যেমন একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ চিকিৎসক ছিলেন, তেমনি শিক্ষা ও সমাজসেবায়ও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি হিসেবে ১৯৮৮–৮৯ রোটাবর্ষে তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও মানবসেবামূলক কর্মকাণ্ড ক্লাবের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
শোকসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রোটারিয়ান আশিকুর রহমান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
রোটারি ক্লাব অব জালালাবাদ মরহুমের স্মৃতি, মানবসেবার আদর্শ এবং সমাজকল্যাণে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102