রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু মণিপাল হাসপাতাল ও বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন বোয়ালখালীতে লোকসংগীত বিষয়ক পরিবেশনা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

নয়ন নাথ, ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে মো. মঈনুল হাসানকে। একই সঙ্গে বর্তমান সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে চট্টগ্রাম রাজস্ব সার্কেলে পদায়ন করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় চট্টগ্রাম বিভাগের সহকারী কমিশনার (ভূমি) পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৯ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মঈনুল হাসান এর আগে তিনি পরবর্তী পদায়নের জন্য কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রামে ন্যস্ত ছিলেন। তাঁর নিজ জেলা মুন্সীগঞ্জ ।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সহকারী কমিশনারদের আগামীকাল ২২ নভেম্বর রবিবারের মধ্যে পদায়নকৃত জেলার জেলা প্রশাসকের কাছে যোগদানপত্র দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ফটিকছড়ির বর্তমান সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে চট্টগ্রাম রাজস্ব সার্কেলে পদায়ন করা হয়েছে। তাঁর বদলির নতুন কর্মকর্তা হিসেবে মো. মঈনুল হাসান দায়িত্ব গ্রহণ করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102