রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু মণিপাল হাসপাতাল ও বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ ঃ
চন্দনাইশ উপজেলা,পৌরসভা বিএনপি, অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ২০ নভেম্বর বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের বিরুদ্ধে বিক্ষোভ দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, জ্বালা পোড়াও এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চন্দনাইশ সদর শাহ আমিন পার্ক থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগণ স্বৈরাচারী শেখ হাসিনার ফাসিঁর দাবি জানিয়েছেন।
এই দিকে বিকেলে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন উল্লাহ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহমিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতেয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। দক্ষিণ জেলা বিএনপির সদস্য জসিম উদ্দীনের সঞ্চানালয়ে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি ইদ্রিস মিয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। গণমানুষের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশকে অস্থিশীল করতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগসহ ১ টি মহল দেশকে ধ্বংস করার অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। তাদেরকে প্রতিহত করতে নেতা কর্মীদের মাঠে থাকার আহব্বান জানান। ঐক্যবদ্ধভাবে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যকারীদের । প্রধান বক্তা লায়ন হেলাল উদ্দীন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। ১২ ফেব্রুয়ারী নির্বাচনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের কল্যাণে ঈর্শ^ানিত হয়ে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের সাথে আতাঁত করে সমৃদ্ধশালী বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই সকল কুচক্রি ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহবান জানান। সেই সাথে তারেক রহমানের জন্মবার্ষিকীতে নেতাকর্মীসহ দেশের সকল নাগরিকদের নিকট শুভেচ্ছা জানিয়ে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102