শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় এমপির বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ, আটক ৪ আনোয়ারায় হেলাল উদ্দিন এর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের তিনদিন ব্যাপী মহোৎসব শুরু আজ পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে

আনোয়ারায় এমপির বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ, আটক ৪

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারায় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়িতে হামলার চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ওই বাড়ির সামনে সড়কে গাছ কেটে অবরোধ তৈরির সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের আটক করেন। পরে পুলিশ তাঁদের হেফাজতে নেয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, আটক ব্যক্তিরা অগ্নিসংযোগ ও দেশীয় অস্ত্র নিয়ে সংসদ সদস্যের বাড়িতে হামলার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। এ সময় তাঁদের ধাওয়া করলে তাঁরা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করেন। পরে চারজনকে আটক করা হয়।

এ ঘটনায় ছাত্রদলের দুই কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। আহত ব্যক্তিরা হলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আরফাদ ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের কর্মী বোরহান।

‎বিএনপি নেতা জিকু বলেন, তারা গাছ কেটে রাস্তা অবরোধ করতে আসে।  এ সময় আমরা ধাওয়া করলে তারা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা চারজনকে আটক করি। পরে পুলিশ এসে তাঁদের নিয়ে যায়। তাঁদের কাছে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সবাই দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের অনুসারী। এদিকে রবিউল হায়দার তাঁর ফেসবুক আইডিতে রাতের বেলায় গাছ কাটার একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধও করেন।

‎তবে ঘটনাটিকে সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা হিসেবে দেখছেন না পুলিশ কর্মকর্তারা।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, এমপির বাড়িতে হামলার ঘটনা এমন নয়। তাঁরা রাস্তায় গাছ কেটে টায়ার জ্বালিয়ে অবরোধ করতে এসেছিলেন। পুলিশ টহলে ছিল। স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সেখানে ছিলেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102