শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা  হিলিতে একজন ভারতীয় নাগরিক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ২ আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড় কালীগঞ্জে দুর্গাপূজায় নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও মানবিকতার আহ্বান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সোনারপুরে নবনির্মিত মন্দিরে মা পরমব্রহ্মেশ্বরী কালিমাতার মর্মর বিগ্রহ প্রতিষ্ঠা,দেবীপক্ষের পুণ্যতিথিতে মধ্যমগ্রাম রবীন্দ্র‌ মুক্তমঞ্চে ২০০ মহিলার হাতে প্রীতি বস্ত্র প্রদান আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু, স্বামী চিকিৎসাধীন উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে আলোময়ীর আলো’ শারদীয়ার দুর্গোৎসবে নতুন মিউজিক অ্যালবাম ভালবাসার গল্প

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু, স্বামী চিকিৎসাধীন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

 

সনজিত কুমার শীল -আরব আমিরাত

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস (১৫) নিহত হয়েছেন। গুরুতর আহত স্বরূপ বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান,পরিবার সহ একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে গতকাল সোমবার আনুমানিক রাত নয়টায় আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্বরূপ বিশ্বাস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পেছন থেকে দ্রুতগামী আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দিলে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে আছড়ে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বানিয়াস উপশহরে আয়োজিত অনুষ্ঠানে শোকাবহ দৃশ্যের অবতারণা ঘটে।

নিহত দুজনের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস এলাকার কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর ও পরবর্তী করণীয় নিয়ে পরিবারের ঘনিষ্ঠজন ও কমিউনিটির নেতারা যোগাযোগ করছেন।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্বরূপ বিশ্বাস ও উনার স্ত্রী আবুধাবির বাঙালি কমিউনিটির পরিচিত মুখ। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তাঁর নিয়মিত অংশগ্রহণ ছিল।তিনি ও তার পরিবার সবার কাছে প্রিয় ছিলেন বলে জানিয়েছেন পরিচিতজনেরা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আবুধাবিতে প্রবাসী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করে স্বরূপ বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

নিহত অসীমা চৌধুরীর পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজানে। তাঁর আরেকটি কন্যাসন্তান রয়েছে। আবুধাবির বাঙালি কমিউনিটির নানা কর্মসূচিতে সরব উপস্থিতি ছিল অসীমা চৌধুরীর।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102