মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে চার জনকে কারাদণ্ড কলকাতার কেষ্টপুর সমরপল্লী কৃষ্ণপুরে ১০০০ মানুষের বস্ত্র ও শাড়ি বিতরণ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মন্ত্রী আহমেদ আজম ও প্রতিমন্ত্রী ইশরাক বর্ণাঢ্য আয়োজনে গুনীজনদের “বঙ্গ শারদ সম্মান” সুজাতা সদনে সম্পন্ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত শতবর্ষে আদি বালিগঞ্জ সার্বজনীন দূর্গাপুজা গোলপার্ক ঐতিহ্য থেকে থিমের ঐতিহাসিক যাত্রা পটিয়ায় দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপওা বিষয়ক পূজা কমিটির সাথে মতবিনিময় আন্তর্জাতিক সীমান্তে আইন সচেতনতা শিবির ডিএলএসএ —তরুণ বিশ্বাস,কলকাতা– তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আনোয়ারায় সরকারি অনুমোদিত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট AIST-এর যাত্রা শুরু

জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মন্ত্রী আহমেদ আজম ও প্রতিমন্ত্রী ইশরাক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়া নগরের (পোমরা) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) তারা সমাধির স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
‎
‎শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
‎
‎এ সময় তারা মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
শ্রদ্ধা  নিবেদন কর্মসূচিতে চট্টগ্রাম জেলা ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102