সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় গৃহবধূর  মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী  ফটিকছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ শিখারানী গণেশ দাস কালচারাল একাডেমির শারদীয়া শ্রেষ্ঠ সম্মান এ্যাওয়ার্ড আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ  ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে”কবিগানে”রাজের বিধায়ক অসীম সরকার ঝিনাইদহ সদরে ছোটদের মাদক থেকে দূরে রাখতে মহৎ উদ্যোগ শৈলকুপায় ইটভাটায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ১১ ইউনিয়নের ৩৬ জন বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান

শিখারানী গণেশ দাস কালচারাল একাডেমির শারদীয়া শ্রেষ্ঠ সম্মান এ্যাওয়ার্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

—তরুণ বিশ্বাস,কলকাতা––

কলকাতার বৌ বাজার থানা সংলগ্ন বুদ্ধ ধর্মাণ্কুর সভা গৃহে ১০ অক্টোবর শনিবার ২০২৬ শিখা রানী গণেশ দাস কালচারাল একাডেমির বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মূর্ছনায় মুগ্ধ হলেন উপস্থিত দর্শক-শ্রোতারা।
শিল্পীদের কণ্ঠে একের পর এক কালজয়ী ও হৃদয়স্পর্শী গানের পরিবেশনা অনুষ্ঠানে এনে দেয় এক অনন্য আবহ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয়েছে।শিল্পীরা তাঁদের সুরেলা উপস্থাপনা দর্শকদের মন ছুঁয়ে যায়। প্রতিটি গানের শেষে করতালিতে মুখর হয়ে ওঠে গোটা প্রেক্ষাগৃহ। তাঁদের গায়কী,মঞ্চ উপস্থিতি এবং আন্তরিক পরিবেশনা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তোলে। শিল্পীদের শারদীয়া শ্রেষ্ঠ সম্মান এ্যাওয়ার্ড প্রদান এবং গানের পাশাপাশি কবিতা,গল্পপাঠ ও শ্রুতি নাটকের পরিবেশনায় সমৃদ্ধ হয়ে ওঠে সন্ধ্যার সাংস্কৃতিক আসর। তাঁদের সুরের জাদুতে আবেগ এবং দুর্গা মায়ের বাংলা গানের ঐতিহ্য যেন নতুন করে প্রাণ ফিরে পায়। অনুষ্ঠানের সমগ্র ভাবনা ও পরিকল্পনায় ছিলেন শিখা রানী গণেশ দাস কালচারাল একাডেমির কর্ণধার সংগীতা দাস। তাঁর উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা শিল্প- সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102