
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
সবুজ পাহাড় আর কাপ্তাই হ্রদ বেষ্টিত পার্বত্য জেলা রাঙ্গামাটির দূর্গম লংদুতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
আজ সোমবার ( ৫ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলায় দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
লংগদু উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত উক্ত র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে মাইনীমুখ মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক তাজ মাহমুদ এর সঞ্চালনায় ও মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফেরদৌস আলম এর সভাপতিত্বে লংগদু বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে “শিক্ষকদের মর্যাদা রক্ষা ও পেশাগত উৎকর্ষ সাধন” শীর্ষক এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বায়তুশ শরফ জব্বারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফোরকান আহমেদ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোঃ মোমিমুল হক, মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হালিম, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রবি রণ্জন চাকমা, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন ইবনে মিজান, চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফয়েজুল ইসলাম ও পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ আব্দুল হক প্রমূখ।
এসময়ে অনুষ্ঠানে স্থানীয় সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
এসময়ে পেশাগত দায়িত্ব পালনে কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার জন্য উপজেলার তিনজন অবসরপ্রাপ্ত গুনী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।