শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতকানিয়া ও বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকায় ‘শফি ফাউন্ডেশন’-এর খাদ্যসামগ্রী বিতরণ রিয়্যালিটি শো আমার জীবনে এক নতুন মোড় এনে দেয়: শাফিউল রাজ প্রবর্তক থেকে নন্দনকানন: লাখো ভক্তের মহাসম্মিলনে চট্টগ্রামের রথযাত্রা সিলেটে রথযাত্রায় পূজা উদযাপন পরিষদ, ছাত্র ও যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সোনাগাছিতে দুর্বারের প্রতিষ্ঠা দিবসে আইনগত অধিকার নিয়ে সচেতনতার বার্তা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস”পালিত বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে

সিলেটে সড়কের পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগে সফরে এসেছেন তারেক রহমান। এবার তিনি যাচ্ছেন মৌলভীবাজার ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে।

তবে প্রধানমন্ত্রী ঢাকা থেকে আকাশপথে সিলেট এসে সিলেটে উপর দিয়ে সড়ক পথে মৌলভীবাজার যাচ্ছেন। তাই সিলেটের বিভিন্ন সড়কের পাশে দঁfড়িয়ে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

বুধবার (১৭ জুন) সকাল পৌনে দশটায় মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যাওয়ার পথে চৌকিদেখি এলাকায় সবুজ চা বাগানের পাশে দাঁড়িয়ে প্রথমেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছন সিলেটের লাক্কাতুড়া চা বাগানের শ্রমিকরা। সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে বাদ্যবাজনা বাজিয়ে গাড়িতে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা।

চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও সিলেট নগরীর আরও তিনটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মী ছাড়াও সিলেটের সাধারণ মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102