রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে সাংবাদিকের সাথে এমপি আবু তালিবের মতবিনিময় সভা প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ২৫৭০ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ রামিসার নৃশংস হত্যাকাণ্ড দেশে ছাত্র সমাজের হৃদয়ে রক্তক্ষরণের শামিল-শহীদুল ইসলাম সাজু জমকালো আয়োজনে বিএমজেএ সিলেটের ‘ফ্যামিলি ডে’ উদযাপিত ‎ হাকিমপুরে সমাজকল্যাণমন্ত্রীর মতবিনিময় সভায় বিভিন্ন জনদুর্ভোগ দ্রুত সমাধানের প্রতিশ্রুতি স্থানীয় নির্বাচনে থাকছে না পোস্টার,বাড়ছে জামানত সরকারি জায়গায় বেআইনি বহুতল ভবন নির্মাণ ও টাকা তছরুপ এর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন সিলেটে ছিনতাইকারীর ছরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্য নিহত পটিয়ায় এস এ নুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও  এমপি এনামুল হককে সংবর্ধনা  ও পুরস্কার বিতরন 

কালীগঞ্জে সাংবাদিকের সাথে এমপি আবু তালিবের মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য আবু তালিব। ২৩শে মে শনিবার বেলা ১১ টায় শহরের ভূষণস্কুল সড়কে লাক্সারি ডাইন সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময়ে ঝিনাইদহ-৪ আসনের এমপি হিসাবে দ্বায়িত্ব গ্রহণের পর অদ্যাবধি পর্যন্ত সরকারী বরাদ্ধের প্রাপ্ত অর্থ সুষ্ঠ বন্টনের কথা জানান। এছাড়াও স্কুল, কলেজ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড সম্পন্নসহ তার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আগামী দিনে কালীগঞ্জকে একটি আধুনিক শহরে গড়ে তুলতে সাংবাদিকদের গঠনমুলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ে গণমাধ্যমকর্মীগন কালীগঞ্জ পৌরসভা এলাকার নষ্ট সড়ক, অবৈধ দখলে শহরে যানজট ও পানি বিদ্যুৎসহ সকল নাগরিক সেবার বেহাল চিত্রগুলি তুলে ধরেন।
সাংবাদিকগণ এলাকার একমাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলটিতে জেকে বসা দুর্নীতির কবল থেকে প্রতিষ্ঠানটিকে রক্ষা ও সাব রেজিষ্টার অফিসে মহা দুর্নীতি রোধে করনীয় পদক্ষেপ গ্রহনের কথা বলেন। একই সাথে এ আসনের বেহাল গ্রামীণ সড়কগুলির থেমে থাকা উন্নয়নমুলক কাজ দ্রুত সম্পন্ন ও অবৈধ দখলদারদের থেকে খাল উদ্ধারের জন্যও সংসদ সদস্যের হস্তক্ষেপ প্রয়োজন বলে পরামর্শ দেন।
এ সময়ে সাংবাদিকদের প্রশ্নউত্তরে এমপি আবু তালেব বলেন, এ আসনের উন্নয়ন ও সকল সেবামুলক কর্মকান্ডে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চায়। আপনাদের গঠনমুলক পরামর্শগুলি আমি মহান সংসদে উপস্থাপন করে তা দ্রুত সমাধানের চেষ্টা করব বলেও জানান তিনি।
জামায়তের মিডিয়া কমিটির প্রধান ইকবাল হুসাইনের সঞ্চালনায় মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর মাওঃ ওলিয়ার রহমান, উপজেলা সেক্রেটারী অধ্যাপক লুৎফর রহমান, ব্যবসায়ী ওবাইদুল্লাহ পাটোয়ারী ও ১১ দলের শরিক এলডিপির উপজেলা কমিটির আহব্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102