সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবক আটক সন্দ্বীপে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানের কাঁচা সড়কের ইট বিছানো কাজ উদ্বোধন ফটিকছড়ির পাইন্দংয়ে ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’না: বাবা-ছেলের মৃত্যু, বি’ক্ষু’ব্ধ জনতার বাসে আ’গু’ন আনোয়ারায় আলোচিত গণধর্ষণ মামলার এজাহার ভুক্ত  আসামি ফারুক  গ্রেফতার বাংলা খাবারের ঐতিহ্যের গর্ব, হাসিনা আনছারের জন্মদিন শুভেচ্ছা দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও সভা হায়াত রিজেন্সীতে ইনফিফ্লেক্স সিআইও ও সিটিও অ্যাওয়ার্ডস প্রদান সম্পন্ন সিলেটের শিবগঞ্জ সেনপাড়া চাঁদা না দেওয়ায় শিশুর শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে ব্যবসায়ীর উপর হামলা

ফটিকছড়ির পাইন্দংয়ে ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’না: বাবা-ছেলের মৃত্যু, বি’ক্ষু’ব্ধ জনতার বাসে আ’গু’ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নয়ন নাথ, ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাস, সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১ জুন (সোমবার) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্থানীয় মোটরসাইকেল মেকানিক শাহজাহান ও তার ছেলে গুরুতর আহত হন। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এতে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102