রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামে কদমবুসি-সালাম ও সম্মানী সজিদা  এর বিধান তারকা এবং ফ্যাশনের মিলনমেলায় চায়না মলের গ্র্যান্ড ওপেনিং হবিগঞ্জ জেলার চুনারুঘাটে চা শ্রমিক সন্তানদের মাঝে শব্দকথা’র সৃজনশীল বই বিতরণ “ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিবেশীর হাতুড়ির আঘাতে প্রতিবন্ধী যুবক আহত কখন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন?  জানালেন প্রতিমন্ত্রী লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা চন্দনাইশে হযরত মনিরুজ্জামান শাহ (রঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ ও ক্বিরাত প্রতিযোগিতা সম্পন্ন অভিনয় থেকে আন্তর্জাতিক অঙ্গনে পা বাড়াচ্ছেন ক্যামেলিয়া রাঙা বর্তমান সমাজ ব্যবস্থায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ অনুসরনে দীক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য – শ্রী সজীব সিংহ রুবেল

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে চা শ্রমিক সন্তানদের মাঝে শব্দকথা’র সৃজনশীল বই বিতরণ

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

চা শ্রমিক পরিবারের সন্তানদের সৃজনশীল বই পড়ায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শব্দকথা প্রকাশন। এ উপলক্ষে শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে সৃজনশীল বই উপহার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাশ, শব্দকথা লেখক-পাঠক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বিজ্ঞান লেখক হাবিব খোকন এবং বিদ্যালয়ের শিক্ষক মিঠুন মহালী।
প্রধান অতিথির বক্তব্যে মনসুর আহমেদ বলেন,“চুনারুঘাট উপজেলার চা শ্রমিক পরিবারের সন্তানরা এখন পড়ালেখায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। তারা গৌরবের সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। সরকার তাদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ করলেও সৃজনশীল বই পড়ার সুযোগ এখনও সীমিত। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শব্দকথা প্রকাশন এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে, যাতে তারা নিয়মিত সৃজনশীল বই পড়ার সুযোগ পায়।”
বই পেয়ে শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এ ধরনের উদ্যোগ তাদের মানসিক বিকাশ ও জ্ঞানচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102