শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রঞ্জন প্রসাদ দাশগুপ্তের পিএইচডি অর্জন উচ্চ মূল্যে তেল ও গ্যাস, কতদিন এভাবে চালানো সম্ভব হবে, তা চিন্তার বিষয়  : অর্থমন্ত্রী চন্দনাইশে দোয়া মাহফিল অনুষ্ঠিত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক বিনয়বাঁশী জলদাসের ২৪তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল রবিবার আনোয়ারা সর্দার পাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ করল সনাতনী মুচকি হাসি পরিবার সরকারের নতুন সিধান্তে অফিস ৯টা–৪টা, মার্কেট বন্ধ ৬টায় জাতীয় ভাষা স্বীকৃতির রুপকার ধীরেন্দ্রনাথ দত্তের প্রয়াণ দিবস উদযাপন হারানো মোবাইল ফোন ট্যাব উদ্ধার করে বুঝিয়ে দিল পুলিশ ভগবান মহাবীর জয়ন্তী উদযাপন ও বিশ্বশান্তি আন্তর্জাতিক পুরস্কার স্বর্গত শ্যাম সুন্দর সরদার এর স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

সরকারের নতুন সিধান্তে অফিস ৯টা–৪টা, মার্কেট বন্ধ ৬টায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

প্রথম ডেস্ক

‎বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী সরকারি ও বেসরকারি সকল অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকিং সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। চারটায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। এ ছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবার দোকান এবং কাঁচাবাজার এই নির্দেশনার বাইরে থাকবে।
‎গতকাল বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে চলে। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠকের সিদ্ধান্ত জানান।
‎নাসিমুল গনি জানান, শিক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে যে চাহিদা রয়েছে তা বিবেচনা করে    আগামী রবিবার থেকে আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে।
‎তিনি আরও জানান, সরকারি কিছু ব্যয় হ্রাস করা হচ্ছে। আগামী তিন মাস পর্যন্ত সরকারি কোনো নতুন যানবাহন, জলযান, আকাশযান বা কম্পিউটারসামগ্রী কেনা হবে না।
‎’অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে সরকারের ব্যয় আরও ৩০ শতাংশ কমানো হয়েছে। ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ হ্রাস করা হয়েছে।’ যোগ করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102