বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

ইয়ুথ হাব ওয়ার্ল্ড কাপ ফর পিস’ উপলক্ষে চট্টগ্রামে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

চট্টগ্রাম, ২৯ জুন ২০২৬: তরুণদের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তির সংস্কৃতি জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম ইয়ুথ হাব-এর উদ্যোগে এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF) ও গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ-এর সহযোগিতায় ‘ইয়ুথ হাব ওয়ার্ল্ড কাপ ফর পিস’ উপলক্ষে আজ কে.বি. কনভেনশন হলের ইনডোর টার্ফে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের অংশগ্রহণে একটি সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ব্রাজিল দল ৫-৩ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং খেলোয়াড় ও দর্শকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং শান্তির বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম ইয়ুথ হাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে তরুণদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের পরিচালক (প্রোগ্রাম) নাসরিন সুলতানা খানম। অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের হাতে অংশগ্রহণকারী মেডেল, চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ ট্রফি তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে উৎপল বড়ুয়া বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পারস্পরিক শ্রদ্ধাবোধ, নেতৃত্ব, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণদের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি নাসরিন সুলতানা খানম বলেন, “যুবসমাজকে সম্পৃক্ত করে খেলাধুলাভিত্তিক এ ধরনের আয়োজন সামাজিক সংহতি বৃদ্ধি, বৈচিত্র্যের প্রতি সম্মান এবং শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।”

অনুষ্ঠানের আয়োজকরা ভবিষ্যতেও খেলাধুলা, সামাজিক সম্প্রীতি এবং যুব নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102