রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৮ লাখ ৯২ হাজার টাকা হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ফ্যাশনের নতুন ঠিকানা মিরপুরে ফেন্সি আইকনিক নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা

আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয় বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আনোয়ারায় শুরু হয়েছে চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বালক ও বালিকা বিভাগে ১০টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল )  সকালে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র চৌধুরী।

উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করেন সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে ট্রাইবেকারে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে চার এক গোলে পরাজিত করে কেয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‎এতে আরো উপস্থিত ছিলেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিকাশ দাশ,সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি শীল, আনোয়ারা সাংবাদিক সমিতি আসাস এর সাবেক।সভাপতি সাংবাদিক রুপন দত্ত, সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিসু কুমার শীল,শিক্ষিকা আয়েশা আকতার খাানম সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ।খেলা পরিচালনা করেন শিক্ষক  আমিনুর রহমান , কাজল চন্দ্র নাথ,লিলেন মিত্র ও অফিস সহকারী মো: লোকমান।

আগামী ৯ এপ্রিল  সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালকদের ফাইনাল খেলায় মুখোমুখি হবে ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৈনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই মাঠে বালিকাদের ফাইনালে মুখোমুখি হবে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়  বনাম চাতরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‎ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হিন্দোল বারী,সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102