শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রঞ্জন প্রসাদ দাশগুপ্তের পিএইচডি অর্জন উচ্চ মূল্যে তেল ও গ্যাস, কতদিন এভাবে চালানো সম্ভব হবে, তা চিন্তার বিষয়  : অর্থমন্ত্রী চন্দনাইশে দোয়া মাহফিল অনুষ্ঠিত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক বিনয়বাঁশী জলদাসের ২৪তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল রবিবার আনোয়ারা সর্দার পাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ করল সনাতনী মুচকি হাসি পরিবার সরকারের নতুন সিধান্তে অফিস ৯টা–৪টা, মার্কেট বন্ধ ৬টায় জাতীয় ভাষা স্বীকৃতির রুপকার ধীরেন্দ্রনাথ দত্তের প্রয়াণ দিবস উদযাপন হারানো মোবাইল ফোন ট্যাব উদ্ধার করে বুঝিয়ে দিল পুলিশ ভগবান মহাবীর জয়ন্তী উদযাপন ও বিশ্বশান্তি আন্তর্জাতিক পুরস্কার স্বর্গত শ্যাম সুন্দর সরদার এর স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

জাতীয় ভাষা স্বীকৃতির রুপকার ধীরেন্দ্রনাথ দত্তের প্রয়াণ দিবস উদযাপন

তরুণ বিশ্বাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা

বাংলা ভাষাকে বাংলাদেশের জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেবার প্রধান রূপকার প্রয়াত ধীরেন্দ্রনাথ দত্তের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আনন্দবাহার ও ইউনাইটেড জার্নালিস্ট ফোরামের যৌথ পরিচালনায় এবং বিশিষ্ট বাংলাদেশী পৃষ্ঠপোষক অধুনা মার্কিন প্রবাসী নুরুল ইসলামের সহযোগিতায় সম্প্রতি মার্চ,২০২৬,রবিবার শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত হলো “ধীরেন্দ্রনাথ দত্ত স্মারক বক্তৃতা” শীর্ষক অনুষ্ঠান। এদিন ধীরেন্দ্রনাথ দত্তের অবদান ও জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন সাহিত্যিক সুশান্ত ঘোষ,অধ্যাপক খগেন্দ্রনাথ অধিকারী, গবেষক লিটন রাকিব,সমাজকর্মী গৌরনিতাই সাহা,প্রাক্তন আমলা তথা এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রদীপকুমার চৌধুরি।
আমেরিকা থেকে পাঠানো নুরুল ইসলামের লেখা পাঠ করেন প্রাবন্ধিক মাখনলাল প্রধান,ধীরেন্দ্রনাথ দত্তের কন্যা নবতিপর মনীষা পুরকায়স্থ শারীরিক অসুস্থ প্রেরিত বক্তব্য পড়ে শোনান বাচিকশিল্পী সুমনা ভাট্টাচার্য। পদার্পণ সংগীত গোষ্ঠীর “ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা” শীর্ষক উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ধীরেন্দ্রনাথ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিকৃতিতে।এছাড়াও বিশিষ্ট বাউল গানের শিল্পী গনেশচন্দ্র রায়ের দুটি স্বরোচিত মাতৃভাষা রক্ষা বিষয়ক গান মোহিত করে দেয় উপস্থিত দর্শক শ্রোতাকে।এদিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি,সমাজকর্মী, চিন্তাবিদ নাগাথিহাল্লি রমেশ এবং ধীরেন্দ্রনাথ দত্তের কন্যা মনীষা পুরকায়স্থকে ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সম্মানে সম্মানিত করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য বাঙ্গালিকে বাংলা হরফের পরিচয় করানোর দিশারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বাংলা ভাষা রক্ষার জন্য জীবনপন লড়াই করে একটি দেশের রাষ্ট্রভাষাকে বাংলা করার অন্যতম পথিকৃৎ ধীরেন্দ্রনাথ দত্তের নামাঙ্কিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- ধীরেন্দ্রনাথ দত্ত আন্তর্জাতিক স্মৃতি সম্মান,ভাষা রত্ন ২০২৬”
পুরস্কার তথা স্মারক শংসাপত্র কর্নাটকের বিশিষ্ট ব্যক্তিত্ব নাগাথিহাল্লি রমেশ ও ধীরেন কন্যা মনীষা পুরকায়স্থর হাতে তুলে দেওয়া হয়।পদার্পণ পরিবার ও কাব্যদীপ আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্যারা এদিন কবিতার কোলাজ নিয়ে দুটি অসাধারণ উপস্থাপনা করেন।কবিতা পাঠে ছিলেন কবি মদন চক্রবর্তী। সম্মাননা ছাড়াও এদিন নাগাথি হাল্লি রমেশকে এক লক্ষ টাকার সাম্মানিক চেক দেওয়া হলেও তিনি তা গ্রহণ করে আবার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য তা ফিরিয়ে দেন আয়োজকদের। মনীষা পুরকায়স্থ শারীরিক কারণে আসতে না পারায় এদিন সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করেন নাগাথিহাল্লি রমেশ ও আয়োজক সদস্যবৃন্দরা । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সঞ্চালক প্রবাল কুমার চক্রবর্তী ও ফোরামের সভাপতি সুমিত পালিত প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102