
তরুণ বিশ্বাস,কলকাতা
স্মরণ-শ্রদ্ধায় স্বর্গত শ্যাম সুন্দর সরদার স্বরণে পরিবারবর্গ ও বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি’র আয়োজনে ৩১ মার্চ মঙ্গলবার ২০২৬ দিবস ব্যাপী গড়িয়া শ্যাম এপার্টমেন্টে বাচিক শিল্পী ও সাংবাদিক প্রদীপ কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। বিদেহী আত্মার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উত্ত স্মরণ সভায় বরন্য অতিথি ও শিল্পীদের মধ্যে ছিলেন কবি সাংবাদিক বরুণ চক্রবর্তী, সুরকার অশোক ভদ্র,চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি পীযুষ কান্তি সেন,বঙ্গীয় সাহিত্য পত্রিকা’র সম্পাদক গোপাল চক্রবর্তী,শান্তি লতা সরদার, ইন্টারন্যাশনাল আর্টস রেকর্ড প্রাপ্ত ড. শেখর বিশ্বাস, নজরুল গবেষক ড. দীপা দাস,প্রদীপ কুমার দত্ত,বিপ্লব ভদ্র,বাচিক শিল্পী মঞ্জু ঘোষ,কবি পুলক রায়, কবি বিজন চন্দ,অনিমা সরকার,জলি ঘোষ, রাজদীপ্তি মিত্র,সাংবাদিক ও সাহিত্যিক চিন্ময়ী বিশ্বাস, সাংবাদিক তরুণ বিশ্বাস, বাদল বর্মন,সোমা মজুমদার, অমরেশ মুখার্জি,সাধন হালদার, সাংবাদিক সম্পা দাস,অন্তিকা দত্ত,মিলি দাস,ধ্রুব হালদার,রাধে শ্যাম সরদার,শংকর সাধুখা,গৌরি দে,অনুপ নস্কর,অপর্না ভদ্র,ইলা বতী সরদার,বর নালী নস্কর,অরবিন্দ সরদার প্রমুখ।