
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি:
চন্দনাইশে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১ এপ্রিল বাদে আছর বাংলাদেশ ইসলামি ফ্রন্ট,যুবসেনা,ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভার যৌথ উদ্যোগে গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে এই মানববন্ধন কর্মসূচী সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ খতিবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী আমিন উল্লাহ র সঞ্চালনায় সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সোলাইমান ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি জননেতা ফেরদৌসুল আলম খান আল কাদেরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীরুল ইসলাম বঈদী, অধ্যক্ষ মাওলানা আবদুল মাবুদ,পৌরসভা যুবনেতা মুহাম্মদ এহসানুল হক,পৌরসভা ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা আবু তালেব,সাধারণ সম্পাদক জননেতা মাজহার হেলাল,উপজেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মোরশেদুল আলম টিপু, দক্ষিণ জেলা ছাত্রসেনা নেতা মিজানুর রহমান,উপজেলা ছাত্রসেনা নেতা এনামুল হক মহিউদ্দিন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে জননেতা এম এ মতিন,জননেতা জসিম উদ্দিন, মাওলানা রেজাউল করিম,জননেতা জাহেদুল আলম,মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আবদুল খালেক, জননেতা আবদুল আজিজ মাওলানা মোরশেদ এম এ মুবিন যুবনেতা আমিনুল ইসলাম আমিন প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের ঘোষিত ছয়দফা যথাক্রমে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক লেখা সংশোধন, সকল মব সন্ত্রাসের বিচার,চাকরিচ্যুত ব্যাংকারদের পূনর্বহাল, জোরপূর্বক কেড়ে নেওয়া আলেম ওলামা ও ইমাম খতিবদের চাকুরীতে পূনর্বহাল,সাম্রাজ্যবাদীদের সাথে কৃত গোলামী চুক্তি বাতিলের জোর দাবী জানান। মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়।