রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে বি.এসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লায়ন্স ক্লাব চিটাগাং অণির্বান, নগরফুল ও কফি ক্লাব-এর বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ মানবিক কার্যক্রম আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন -পূর্বকোণের সুমন সভাপতি, দিনকালের ফরহাদ সম্পাদক এসিড পানে বোয়ালখালীর বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী রাজীব বণিকের মৃত্যু আস্থার আলো মেধা বৃত্তির পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত চন্দনাইশে বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে ‘হাওলাপুরী রেসকিউ টিম’ ও ‘আশেকানে হাফেজনগরী যুব কমিটির’ যৌথ উপহার সামগ্রী বিতরণ বন্যার্তদের পাশে মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশন: ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান লোহাগড়ায় ত্রাণ বিতরণ করেছেন তামাকুমন্ডি লেইন বনিক সমিতি সামাজিক দায়বদ্ধতায় ২৫ অসহায় পরিবারের পাশে আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জালালাবাদ থানা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আরও দুই জনপ্রতিনিধি বরখাস্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১১৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা এবং ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়ম করায় আরও একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও একজন ইউনিয়ন পরিষদ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জনপ্রতিনিধি বরখাস্তের সংখ্যা ৮৭ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই এবং মানবিক সহায়তা কর্মসূচির হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে চাল আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শফিউল ইসলাম তসকিরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরখাস্ত হওয়া চেয়ারম্যান ও সদস্য কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ও সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা  হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৮৭ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৯ জন ইউপি চেয়ারম্যান, ৫২ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102