
অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)-
চট্টগ্রামের স্বনামধন্য শিল্প উদ্যেক্তা প্রতিষ্টান কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমানের পৃষ্টপোষকতায় প্রতিবছরের ন্যায় এবার দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহত্তম ফুটবল আসর ‘এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’ এর ২৬তম আসরের উদ্ভোধনী ম্যাচের প্রথম খেলায় লোহাগাড়া উপজেলা এফএ ফুটবল টিম ৪-১ গোলে শক্তিশালী হাটহাজারী ফরহাদাবাদ কেএসএ উড়িয়ে দিয়ে টুর্ণামেন্টে শুভ সূচনা করেছেন।
শুক্রবার(১০ই এপ্রিল) পটিয়া উপজেলার জিরি খলিল মীর কলেজ মাঠে দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে বিকাল ৩টায় খেলা শুরু হয়।খেলার শুরুর ১০ মিনিটের মাথায় ১১নং জার্সিধারী খেলোয়াড় জিহাদের নৈপুণ্যে ১-০ গোলে এগিয়ে যায় লোহাগাড়া উপজেলা। খেলার প্রথমার্ধের শেষ ভাগে হাটহাজারী ফরহাদাবাদের ১১নং জার্সিধারী খেলোয়াড় চাইসার গোলের ১-১ গোলে সমতায় ফিরে তারা। দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় হিসেবে নেমে মো. ইয়াছিনের গোলে আবারও ২-১ গোলে এগিয়ে যায় লোহাগাড়া উপজেলা। দ্বিতীয়ার্ধে উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দলের তৃতীয় ও ইয়াছিনের দ্বিতীয় গোলে ৩-১ এর ব্যবধানে এগিয়ে অনেকটা জয় নিশ্চিত করে লোহাগাড়া উপজেলা এফএ।দ্বিতীয়ার্ধে গোল পরিষদের কয়েকটি সহজ সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি হাটহাজারী ফরহাদাবাদ কেএসএ। খেলা শেষের দিকে আত্মঘাতি গোলে ৪-১ এর ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে বিজয় রথ উড়িয়ে ৪-১ গোলের দূরন্ত সূচনা নিয়ে মাঠ ছাড়ে লোহাগাড়া উপজেলা এফএ ফুটবল দল।
খেলায় অবৈধভাবে প্রতিপক্ষের খেলোয়াড়কে বাঁধা দেয়ায় হাটহাজারী ফরহাদাবাদের ৫নং জার্সিধারী খেলোয়াড় মুন্না ও লোহাগাড়া উপজেলার ৭নং জার্সিধারী খেলোয়াড় শফিউল কে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন রেফারী বিটু রাজ বড়–য়া।
খেলা শেষে ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন লোহাগাড়া উপজেলা এফএ’র ১১নং জার্সিধারী খেলোয়াড় জিহাদুল ইসলাম। খেলা শেষে তাকে পুরস্কার তুলে দেন এবিটস এর উপদেষ্ঠা আব্দুল মান্নান শিমুল।এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এম ইদ্রিচ চৌধুরী অপু সহ লোহাগাড়ার টিম ম্যানেজার ও এবিটস নেতৃবৃন্দ।