
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার সাত নং সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী দক্ষিণ আনোয়ারা যুব সংঘের শ্যামা পূজাটি এবার চব্বিশ বছরে পদার্পণ করেছে। এই দুই যুগ পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পূজা উদযাপন কমিটি। দুই যুগ পূর্তি উপলক্ষ্যে গঠিত হয়েছে নতুন কার্যকরী কমিটি। এতে বাবলু মিত্রকে সভাপতি, ছোটন মিত্রকে সাধারণ সম্পাদক ও পাবেল মিত্রকে অর্থ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার ( ২৪ এপ্রিল ) দুপুরে তারকেশ্বর মন্দিরে হিমেল ঘোষের সভাপতিত্বে, মিশুক দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এই কমিটি ঘোষনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সৈকত মিত্র, জিকু দাশ,রবি মিত্র, শিমুল মিত্র, রকি মিত্র দূর্জয় মিত্র সহ আরো অনেকে।
এসময় সমাজসেবায় বিশেষ অবধান রাখায় বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মিশন দত্তকে যুব সংঘের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক তুলে দ হয়।
দুই যুগ পূর্তি উপলক্ষ্যে গঠিত কমিটির অনান্য সদস্যরা হলেন সহ-সভাপতি -সবুজ চক্রবর্তী,তৃপ্ত দাশ,সহ-সাধারণ সম্পাদক দূর্জয় মিত্র, আদিত্য ভট্টাচার্য, সহ-অর্থ সম্পাদক,ইমন দাশ, দীপ্ত বোস, সাংগঠনিক সম্পাদক উৎসব শীল, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন মিত্র, দপ্তর সম্পাদক জয় দাশ,সহ-দপ্তর সম্পাদক দূর্জয় মিত্র(ছোট),সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দে, সহ-সাংস্কৃতিক সম্পাদকনতীর্থ বিশ্বাস।