--তরুণ বিশ্বাস,কলকাতা---
স্কুলপড়ুয়াদের মধ্যে সঙ্গীত প্রতিভার বিকাশ ও চর্চাকে উৎসাহিত করতে কলকাতায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘ইন্টার স্কুল মিউজিক্যাল ট্যালেন্ট হান্ট’ সিজন ১। বর্ণাঢ্য ও সঙ্গীতমুখর এই অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল ফেলোশিপ অফ রোটারিয়ান মিউজি শিয়ানস IFRM সুর সঙ্গম সহযোগী সংস্থা হিসেবে পাশে ছিল আরআই ডিস্ট্রিক্ট ৩২৯১ ইন্টার্যাক্ট কাউন্সিল।১৭ থেকে ১৮ এপ্রিল সফলভাবে সম্পন্ন হয়। কলকাতার ৪৮৮,অজয়নগরে অবস্থিত ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন স্কুলের খুদে শিল্পীরা অংশগ্রহণ করে নিজেদের সঙ্গীত প্রতিভা মেলে ধরার সুযোগ পায়। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠান আইপিডিজি এ কে এস ড. কৃষ্ণেন্দু গুপ্ত। বিশেষ কারণবশত তিনি উপস্থিত থাকতে না পারলেও আয়োজনের সাফল্য কামনা করেন এবং উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। উল্লেখযোগ্য ভাবে,এই অনুষ্ঠানের অ্যাওয়ার্ড পার্টনার ছিল অক্সফোর্ড বুকস্টোর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দুই দিন ধরে চলা এই সঙ্গীত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ,মনোমুগ্ধকর পরিবেশনা এবং উৎসবমুখর আবহ সকলের মন জয় করে নেয়। আয়োজকদের মতে,ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গীত প্রতিভাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে।