তরুণ বিশ্বাস,কলকাতা-
ডক্টর্স ফর ডেমোক্রেসির উদ্যোগে ১৭ এপ্রিল শুক্রবার ২০২৬ প্রেসক্লাব কলকাতায় প্রকাশিত হল"স্রোতস্বিনী প্রবহমান অভয়া আন্দোলন" নামক সঙ্কলন। এই উপলক্ষ্যে চিকিৎসক,আন্দোলনকারী, সাংবাদিক ও নাগরিকেরা সমবেত হন। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা চন্দন সেন, অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য, সম্পাদক মণ্ডলীর পক্ষে অমিত পান,অমিতাভ ভট্টাচার্য,অভয়া মঞ্চের পক্ষে তমনাশ চৌধুরী,মনীষা আদক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সম্পাদক সুকান্ত চক্রবর্তী। অভয়াদের জন্য চলমান আন্দোলনের এক ঐতিহাসিক দলিল হিসেবে এই বইকে ব্যাখ্যা করেন উপস্থিত বিশিষ্টজন। লেখকদের মধ্যে রয়েছেন বিকাশ রঞ্জনভট্টাচার্য, অনিতা অগ্নিহোত্রি,শুভময় মৈত্র,স্বপ্নময় চক্রবর্তী প্রমুখ। বক্তারা অভয়া ও বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।