অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
পটিয়া উপজেলার কোঁলাগাঁও ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান নবারুণ শিশু শিক্ষা নিকেতন এর বার্ষিক চড়ুইভাতির কর্মসূচি পালিত
এ কর্মসূচীর মধ্যে ৫ম শ্রেনির বিদায়,প্লে হতে চতুর্থ শ্রেনীর ক্লাস পার্টি, সিনিয়র শিক্ষিকা কেয়া বড়ুয়ার বিদায় অনুষ্টান। গত শনিবার (২১ শে নভেম্বর) অনুষ্টিত কর্মসূচীতে নবারুণ শিশু শিক্ষা নিকেতন এর অধ্যক্ষ বাবু সজল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু তরুন ভট্টাচার্য,প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন প্রান্তিকা স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী বিধান বড়ুয়া,উদ্ভোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাবু রঞ্জন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মানবাধিকার সংগটক বাবু দিলীপ ঘোষ দিপু,গভর্নিং বডির সদস্য নবারুন বড়ুয়া,চুমকি বড়ুয়া, নবারুণ শিশু শিক্ষা নিকেতনের পরিচালক রূপক শীল,মাস্টার সমর দাশ প্রমুখ।
সিনিয়র শিক্ষিকা রিতু বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জয় শীল কেয়া বড়ুয়া,রেশমি দত্ত,রিয়া চৌধুরী,ঋতু চৌধুরী,উম্মে হাবিবা,জিসান চৌধুরী।
বিদায়ী শিক্ষিকা কেয়া বড়ুয়া'কে প্রান্তিকা স্মৃতি ফাউন্ডেশননের পক্ষ হতে ১০.০০০(দশ হাজার) টাকা শুভেচ্ছা স্বরূপ সম্মানী প্রদান করা হয়।
এ ছাড়া প্রতিষ্টানের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে।