
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দোকানে যাওয়ার পথে পুকুরে মরদেহটি ভাসতে দেখেন তাঁরা। তাঁদের দাবি, আগের দিন পুকুরের পাশে এক নারীকে ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। মরদেহটি ওই নারীর হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় কেউ কেউ। তবে এখনো মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলা হয় এবং বিষয়টি আনোয়ারা থানা পুলিশকে অবহিত করা হয়।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম পাঠাচ্ছি। মরদেহ উদ্ধার করার পর বিস্তারিত জানা যাবে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটিও তদন্ত করে জানা যাবে।’
মরদেহটির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশি কার্যক্রমের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।